1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার টানা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, ১৭ বছরের কিশোর আটক শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন সরকারী চাল জব্দ ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে

‘করোনার টিকায় শূকরের চর্বি ব্যবহার হলেও মুসলমানদের জন্য হালাল’

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনার টিকা তৈরিতে শূকরের চর্বি ব্যবহার করা হলেও তা মুসলমানদের জন্য বৈধ হবে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিল।

কাউন্সিলের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া বুধবার জানিয়েছে, টিকা তৈরির একটি সাধারণ উপাদান হলো শূকরের চর্বি বা জিলাটিন। মুসলমানদের জন্য শূকর সম্পূর্ণরূপে হারাম। তাই করোনার টিকায় শূকরের চর্বি ব্যবহারের বিষয়টি প্রকাশের পর মুসলিম দেশগুলোতে টিকা দান কর্মসূচি ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আমিরাতের ফতোয়া কাউন্সিলের চেয়ারম্যান শেইখ আব্দুল্লাহ বিন বায়াহ বলেছেন, মানবদেহ রক্ষার অতিপ্রয়োজনীয়তা বিবেচনায় করোনার টিকায় শূকরের দেহাংশ ব্যবহার ইসলামি নিষেধাজ্ঞার আওতায় পড়ে না।

কাউন্সিলের মতে, এ ক্ষেত্রে শূকরের জেলাটিন ওষুধ হিসেবে গ্রহণ করা হবে, খাদ্য হিসেবে নয়। অতিসংক্রামক এই ভাইরাস পুরো সমাজের জন্য ঝুঁকিপূর্ণ এবং এর বিরুদ্ধে একাধিক টিকা ইতোমধ্যে অনেক বেশি কার্যকর বলে প্রমাণিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com