1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কালেমার পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার টানা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, ১৭ বছরের কিশোর আটক শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন সরকারী চাল জব্দ ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশেও নতুন ধরনের করোনা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশের বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) বিজ্ঞানীরা বলেছেন, করোনাভাইরাসের নতুন একটি স্ট্রেইন বাংলাদেশে শনাক্ত হয়েছে। এই ভাইরাসের সঙ্গে সম্প্রতি যুক্তরাজ্যে পাওয়া নতুন ধরনের করোনাভাইরাসের সাদৃশ্য রয়েছে।

বিসিএসআইআর এর বিজ্ঞানীরা নভেম্বরে ১৭টি নতুন জিনোম সিকোয়েন্স পরীক্ষা করে পাঁচটিতে করোনাভাইরাসের নতুন ধরনের এই স্ট্রেইন শনাক্ত করেন। প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম খান এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, সম্প্রতি যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন যে একটি স্ট্রেইন পাওয়া গেছে, সেটি আগের স্ট্রেইনটির তুলনায় ৭০ শতাংশ বেশি গতিতে ছড়ায় বলে জানানো হয়েছে।

ড. সেলিম খান বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে করোনাভাইরাসের সর্বশেষ যে সিকোয়েন্স করা হয়েছে, তাতে ভাইরাসটির দুটি স্পাইকে প্রোটিন মিউটেশন পাওয়া যায়।

তিনি বলেন, যুক্তরাজ্যে শনাক্ত নতুন ভাইরাসের  স্ট্রেইনে যে বৈশিষ্ট্য আছে, তার সঙ্গ বাংলাদেশে পাওয়া ভাইরাসটির পুরোপুরি মিল না থাকলেও অনেকটাই মিল রয়েছে।

বিসিএসআইআর-এর এই বিজ্ঞানী জানান, বাংলাদেশের আগে এমন মিউটেশনের খবর রাশিয়া এবং পেরুতে পাওয়া যায়। ওই দেশগুলোতে একটি করে নমুনায় এমন মিউটেশন পাওয়া যায়। কিন্তু বাংলাদেশে মোট ১৭টি নমুনার মধ্যে ৫টিতেই এমন মিউটেশন পাওয়া গেছে।

সেলিম খান বলেন, আগারগাঁয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার থেকে ওই নমুনাগুলো জেনোম সিকোয়েন্সের জন্য নিয়েছিলেন তারা।

তবে কাদের কাছ থেকে এই নমুনাগুলো সংগ্রহ করা হয়েছিল, তা শনাক্ত করতে নমুনার তথ্য এরই মধ্যে ওই সেন্টারে পাঠানো হয়েছে বলে জানান বিসিএসআইআর-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা।

সূত্র: বিবিসি বাংলা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com