1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের ইউনিফর্ম জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী কালেমার পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার টানা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, ১৭ বছরের কিশোর আটক শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন সরকারী চাল জব্দ ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ

‘পরিস্থিতি ভালো না হলে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়বে’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার কারণে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পরিস্থিতি ভালো না হলে এ ছুটি আরও বাড়ানো হবে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘যখন আমরা সিদ্ধান্ত নিলাম স্কুল খোলার, তখন করনোর দ্বিতীয় ঢেউ এলো। ১৫ জানুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পরিস্থিতি ভালো হলে এরপর স্কুল-কলেজ খুলে দেওয়া হবে। তবে এখনও পড়াশোনা চালিয়ে যেতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে না। তাই আমরা শিক্ষাকে গুরুত্ব দিয়েছি। ২০১০ সাল থেকে বিনামূল‌্যে বই বিতরণ করে আসছি আমরা।’

করোনার কারণে সবকিছু স্থবির জানিয়ে তিনি বলেন, ‘এর মধ‌্যে বই ছাপানো অনেক কঠিন কাজ ছিল। তবে এটা সম্ভব হয়েছে। তাই স্বাস্থ‌্যবিধি মেনে ভাগে ভাগে বইগুলো বিতরণ করতে হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com