1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী কালেমার পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার টানা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, ১৭ বছরের কিশোর আটক শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন সরকারী চাল জব্দ ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু

তারাকান্দায় বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

  • আপডেট টাইম :: রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের গাছতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাসের সঙ্গে নেত্রকোনাগামী একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ সাতজন প্রাণ হারান। নিহত ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ, দুজন নারী ও একজন শিশু।

এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বেলা সোয়া দুইটায় বলেন, ঘটনাস্থলে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছেছেন। মরদেহ উদ্ধার করে শ্যামগঞ্জ হাইওয়ের পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com