1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী কালেমার পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার টানা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, ১৭ বছরের কিশোর আটক শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন সরকারী চাল জব্দ ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চিঠি

  • আপডেট টাইম :: রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। রোববার (৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ব্রিফিংয়ের সময় তিনি এই তথ‌্য জানান।

নতুন বছরে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করার আশা প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আশা করবো, মিয়ানমার নতুন বছরে রোহিঙ্গাদের ফেরত নেবে। মিয়ানমারের স্টেট কাউন্সিল দপ্তরের মন্ত্রী তিন সোয়েকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে ১ জানুয়ারি একটি চিঠি দেওয়া হয়েছে।’

এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে জাপান আমাদের সহযোগিতা করবে। মিয়ানমারে জাপানের অনেক বড় বিনিয়োগ রয়েছে। রোহিঙ্গাদের ফেরাতে ভারত ও চীনও কাজ করছে। তারা সবাই চায়, এই সংকটের সমাধান হোক।’

ড. মোমেন বলেন, ‘মিয়ানমার অতীতে কথা রেখেছে, অনেক রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে গেছে। ১৯৭৮ ও ১৯৯২ সালে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া হয়েছে। এবারও ফেরত নেবে বলে প্রত্যাশা করছি।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বিদেশে ভাসানচর নিয়ে মিথ্যা প্রচারণা চলছে। অনেকে বলছেন, ভাসানচর ভেসে যাবে। তবে এটা মিথ্যা তথ্য। অতীতে এই দ্বীপ কখনোই ভেসে যায়নি। আগামীতেও ভেসে যাবে না।’ তিনি বলেন, ‘আমরা বিদেশি রাষ্ট্রদূতদের ভাসানচরে নিয়ে যেতে চাই। তাদের ভাসানচর দেখাতে চাই। তারা দেখলেই বুঝবেন, এটা নিরাপদ এলাকা।’

রোহিঙ্গা ক্যাম্পে ফোর জি নেটওয়ার্ক রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইন্টারনেট ব্যবহার করে অনেক রোহিঙ্গা নারী বিদেশিদের বিয়ে করেছেন।’ তিনি বলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ১৩০ দেশ বাংলাদেশের পক্ষে রায় দিয়েছে।’ এ ইস্যুতে পক্ষে-বিপক্ষে থাকা দেশগুলোকে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছে বলেও মন্ত্রী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com