1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী কালেমার পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার টানা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, ১৭ বছরের কিশোর আটক শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন সরকারী চাল জব্দ ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু

চতুর্থ ধাপে ৫৬ পৌরসভায় ভোট ১৪ ফেব্রুয়ারি

  • আপডেট টাইম :: সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : চতুর্থ ধাপে ৫৬ টি পৌরসভায় ভোট গ্রহণ আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারি, বাছাই ১৯ জানুয়ারি আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ জানুয়ারি।

রোববার (৩ জানুয়ারি) এই তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।

তিনি বলেন, এসব পৌরসভার ৩১টিতে ইভিএমের মাধ্যমে আর ২৫টিতে ব্যালট পেপারে মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে, তৃতীয় ধাপের ৬৪ পৌরসভার ভোট গ্রহণ ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১০ জানুয়ারি।

এ বিষয়ে ইসির সিনিয়র সচিব বলেন, এসব পৌরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সবগুলো পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট হবে।

jagonews24

ইসির তফসিল অনুয়ায়ী প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ইভিএমের মাধ্যমে ২৯টি পৌরসভায় এবং ব্যালটের মাধ্যমে ৩২টি পৌরসভায় ভোট হবে।

কমিশন সূত্রে জানা গেছে, আইন অনুযায়ী পৌরসভায় নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের মেয়াদ শেষ হওয়ার পূর্বে ৯০ দিনের মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি প্রায় ২৫০ এর বেশি পৌরসভার মেয়র-কাউন্সিলরের মেয়াদ শেষ হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com