1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের ইউনিফর্ম জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী কালেমার পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার টানা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, ১৭ বছরের কিশোর আটক শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন সরকারী চাল জব্দ ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ

ছোট বোনকে ধর্ষণের চেষ্টা: ১৭ দিন পর কিশোরের লাশ উদ্ধার, বাবা-মা-বোন গ্রেপ্তার

  • আপডেট টাইম :: রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ায় ডোবা থেকে হাসান (১৭) নামের এক কিশোরের লাশ ১৭ দিন পরে উদ্ধারের ঘটনায় বাবা-মা ও বোনকে গ্রেপ্তার করেছে গজারিয়া থানা পুলিশ।

শনিবার (৯ জানুয়ারি) উপজেলার হোসেন্দী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (১০ জানুয়ারি) সকালে তাদের আদালতে পাঠানো হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন। গ্রেপ্তাররা হলেন— বাবা মো. শামীম শিকদার (৪০), মা হাসিনা বেগম ও নিহতের বোন শিলা (১৫)।

ওসি রইছ উদ্দিন জানান, জিজ্ঞাসাবাদে হত্যার পর ডোবায় ছেলের লাশ ফেলে দেয়ার কথা বাবা শামীম স্বীকার করেছেন। তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, গত ২১ ডিসেম্বর ঘটনার রাতে নিহত হাসানের ছোট বোন প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। এসময় ভাই হাসান তাকে নিজের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। মেয়ের চিৎকার শুনে ছুটে গিয়ে বাবা শামীম ছেলে হাসানকে ধরে তার মুখে বালিশ চাপা দেন। আর মা হাসিনা বেগম ছেলের পা ধরে রাখেন। এসময় ছোটবোন ছুরি দিয়ে হাসানের পুরুষাঙ্গ কেটে দেয়। পরে তারা মিলে বাড়ির পাশের ডোবায় লাশ ফেলে দেন।

ঘটনার ১৮ দিন পর শুক্রবার (৮ জানুয়ারি) বাড়ির পাশের ডোবা থেকে দুর্গন্ধ বের হয়। এরপর তারা মরদেহ দেখছেন বলে পুলিশকে খবর দেন। সকাল ৯টার দিকে ডোবা থেকে অর্ধগলিত অবস্থায় হাসানের লাশ উদ্ধার করে গজারিয়া পুলিশ। লাশ উদ্ধারের সময় হাসানের পরিবারের সদস্যরা জানান ২১ তারিখ থেকে হাসান নিখোঁজ ছিলো।

ওসি আরও  জানান, অধিকতর জিজ্ঞাসাবাদে নিহত হাসানের বাবা-মা ও বোন হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মূলত ছোট ভাই হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতেই হত্যা রহস্য উদ্ঘাটন করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com