1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

গাজীপুরে আগুনে পুড়ে ৪ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে একটি কলোনিতে আগুন লেগে চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০ জন। পুড়ে গেছে ৫০টি বসতঘর। সোমবার (১১ জানুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার কালামপুর পূর্বপাড়া নব্বই কলোনিতে আগুন লাগে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, ভোরে পূর্বপাড়া নব্বই কলোনিতে আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় নারীসহ চার জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন অন্তত ২০ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কবিরুল আলম আরও জানান, রান্না করার গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com