1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শ্রীবরদীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

  • আপডেট টাইম :: শনিবার, ২০ জুন, ২০২৬

রানা, শ্রীবরদী : প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” কর্মসূচির আওতায় শেরপুরের শ্রীবরদীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মনীষা আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, থানার ওসি মোহাম্মদ নুরুল আলম, বন বিভাগের বালিজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া, আদিবাসী নেতা লেবানুস মারাগ, পাপিয়া রিছিলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, উপকারভোগী শিক্ষার্থী, অভিভাবকবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জানা গেছে,‌ শ্রীবরদী উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রাথমিক পর্যায়ের ১ম থেকে ৫ম শ্রেণির ২২ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে ৬৬ হাজার টাকা, মাধ্যমিক পর্যায়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ১৩ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে ৬৫ হাজার টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ৯ জন শিক্ষার্থীকে ৭ হাজার করে ৬৩ হাজার টাকাসহ সর্বমোট ৪৪ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ১ লক্ষ ৯৪ হাজার টাকা শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। এছাড়া পাঁচ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রশিক্ষণ প্রাপ্ত নারীকে সেলাই মেশিন এবং ৭ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গরীব শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com