1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের ইউনিফর্ম জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী কালেমার পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার টানা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, ১৭ বছরের কিশোর আটক শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন সরকারী চাল জব্দ ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ

জানুয়ারিতেই দেশে আসছে করোনা ভ্যাকসিন

  • আপডেট টাইম :: সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : চলতি জানুয়ারি মাসেই ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত করোনা ভ‌্যাকসিন বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (১১ জানুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউসের বরাত দিয়ে সাংবাদিকদের এ তথ‌্য জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আজ মন্ত্রিসভার বৈঠকে করোনা নিয়ে আলোচনা হয়েছে। করোনার ভ্যাকসিন তো আসতেছে। মুখ্য সচিব এটা কো-অর্ডিনেট করছেন। তিনি গতকালকে একটা মিটিং করেছেন। ওনারা হয়তো আজকে সিদ্ধান্ত জানিয়ে দেবেন।’

সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন কবে বাংলাদেশে আসবে, জানতে চাইলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘এই মাসের মধ্যে চলে আসছে বলে আজকের মিটিংয়ে বলা হয়েছে। উনি (মুখ্য সচিব) বলেছেন, আশা করি, এই মাসের শেষের মধ্যেই চলে আসবে।’

অক্সফোর্ড-অ‌্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ভ্যাকসিনের ৩ কোটি ডোজ পেতে গত ৫ নভেম্বর সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এর আওতায় প্রথম ধাপে প্রতি মাসে ৫০ লাখ করে ছয় মাসে ৩ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়ার কথা সেরাম ইনস্টিটিউটের।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com