1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের ইউনিফর্ম জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী কালেমার পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার টানা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, ১৭ বছরের কিশোর আটক শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন সরকারী চাল জব্দ ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ

জোরে ঘুরছে পৃথিবী, চিন্তিত বিজ্ঞানীরা

  • আপডেট টাইম :: সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : গত ৫০ বছরের তুলনায় পৃথিবী সময়ের চেয়ে দ্রুত গতিতে ঘুরছে। এ নিয়ে মহাকাষ-বিজ্ঞানীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। বর্তমানে দেখা যাচ্ছে, পৃথিবী ২৪ ঘণ্টার আগেই তার নিজ কক্ষপথে একবার ঘুরে আসছে।

একদিন মানে ২৪ ঘণ্টা। সময়ের এই মাপকাঠি সকলেরই জানা। পৃথিবীর নিজ অক্ষের চারদিকে ঘুরতে যে সময় লাগে, সে হিসেবেই একদিন গণনা করা হয়। কিন্তু এখানেই তৈরি হয়েছে জটিলতা। ইন্টারন্যাশনাল আর্থ রোটেশন অ্যান্ড রেফারেন্স সার্ভিসের পর্যবেক্ষণে বলা হয়েছে, পৃথিবী ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে ঘূর্ণন শেষ করছে। বর্তমানে পৃথিবী ২৪ ঘণ্টার ০.৫ মিলি সেকেন্ডের কম সময় নিয়ে ঘুরছে। ফলে ২৪ ঘণ্টা থেকে ০.৫ মিলি সেকেন্ড কমে গেছে। সময়ের এই সামান্য পরিবর্তন সাধারণ মানুষের জন্য তেমন সমস্যা সৃষ্টি না করলেও বিজ্ঞানীরা বিষয়টি নিয়ে রীতিমতো চিন্তিত।

কেননা ১৯৬০ সাল থেকেই স্যাটেলাইট এবং অন্যান্য মহাজাগতিক যোগাযোগ ব্যবস্থার জন্য সময়ের সঠিক হিসাব রাখা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ১৯৭০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মোট ২৭ লিপ সেকেন্ড যুক্ত করতে হয়েছে অ্যাটমিক ঘড়িতে। কারণ সেসময় পৃথিবী ধীরে ঘুরছিল। কিন্তু এবার ঘুরছে জোরে। ফলে এবার কি একটি নেগেটিভ লিপ-সেকেন্ড যোগ করা হবে? এই প্রশ্নের এখনও কোনো উত্তর দেননি বিজ্ঞানীরা। তবে পৃথিবীর আহ্নিক গতির সময় কেন কমে আসছে, এটি একটি বড় প্রশ্ন।

প্রথমে মনে করা হয়েছিল পৃথিবী সূর্যের খুব কাছাকাছি চলে আসছে বলেই আহ্নিক গতি বেড়ে গেছে। কিন্তু আরও নিখুঁত পর্যবেক্ষণে দেখা যায়, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যতটা কমেছে তারচেয়ে অনেক কমেছে দিনের দৈর্ঘ্য। অতএব এর কারণ অন্যকিছু। এমনকি বিশ্ব-উষ্ণায়নকেও এজন্য দায়ী করছেন কেউ কেউ। মেরু অঞ্চলের বরফ গলে ভরের বণ্টন বদলে যাচ্ছে। এটিই সম্ভবত দিনের দৈর্ঘ্য কমে আসার প্রকৃত কারণ। তবে আরও বিশদ গবেষণা না করে কোনো কিছুই নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। গত বছরের জুন থেকে ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে নিজ কক্ষপথে ঘূর্ণন শেষ করছে পৃথিবী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com