1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের ইউনিফর্ম জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী কালেমার পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার টানা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, ১৭ বছরের কিশোর আটক শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন সরকারী চাল জব্দ ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ

দিহানের বাসার সিসি ফুটেজে যা পাওয়া গেলো

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

ঢাকা: কলাবাগানে চাঞ্চল্যকর ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে ইফতেখার ফারদিন দিহানের বাসার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে রমনা জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘তদন্তের স্বার্থে ওই বাসার সিসি ক্যামেরার ফুটেজেসহ অনেক কিছুই জব্দ করা হয়েছে।’

সিসি ক্যামেরার ফুটেজের বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার দিন দুপুর ১২টা ১২ মিনিটে ধর্ষণ ও হত‌্যার শিকার ওই শিক্ষার্থী প্রবেশ করে। বাসার সিঁড়ি ঘরের দিকে সে যায়। দুপুর ১টার দিকে বাসার সামনে তিন ব্যক্তির রহস্যজনক গতিবিধি লক্ষ্য করা যায়। ১টা ৩৬ মিনিটে গাড়িতে করে দিহান বাসা থেকে বের হন। ওই তিন ব্যক্তি বাসার সামনে নজরদারি করেন।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিনজনের দেওয়া তথ‌্য ও আটক দিহানের বাসার দারোয়ান দুলালের দেওয়া তথ‌্যের মিল রয়েছে। তদন্তের স্বার্থে প্রয়োজনে তাদের আবারও জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি দুপুরে ধানমন্ডিতে আনোয়ার খান মর্ডান হাসপাতাল থেকে ওই শিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্ত শেষে চিকিৎসকরা জানান, ধর্ষণ ও অতিরিক্ত রক্তক্ষরণে মেয়েটি মারা যায়।

নিহত ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে কলাবাগান থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর পরই গ্রেপ্তার করা হয় দিহানকে। দোষ স্বীকার করে তিনি আদালতে জবানবন্দি দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com