1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের ইউনিফর্ম জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী কালেমার পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার টানা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, ১৭ বছরের কিশোর আটক শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন সরকারী চাল জব্দ ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ

শৈলকুপায় ট্রাক-নসিমন সংঘর্ষে প্রাণ গেল ৭ নির্মাণ শ্রমিকের

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক ও ইঞ্জিনচালিত নসিমনের মুখোমুখি সংঘর্ষে সাত নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ১ নম্বর ত্রিবেনী ইউনিয়নের মদনডাঙ্গা বাজারের শ্রীরামপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী নাজমুল হাসান সাগর নামের এক স্কুলশিক্ষক জানান, হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক। বুধবার সন্ধ্যায় কাজ শেষে একটি ইঞ্জিনচালিত নসিমনে খোয়া, বালু ও সিমেন্ট মিক্সার মেশিন তুলে ১৩ শ্রমিক গাদাগাদি করে উঠে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। পথে মদনডাঙ্গা বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দিয়ে পাশের খাদে উল্টে পড়ে।

তিনি আরও জানান, এতে বিকট শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত ঘটনাস্থলে এসে দেখা যায় সবাই ছিন্নভিন্ন হয়ে এখানে-সেখানে পড়ে আছেন। অনেকের শরীর থেকে হাত-পা বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে অনেককে চেনার উপায় ছিল না। খবর পেয়ে শৈলকুপা দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

রাত ৮টায় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার আজাদ হোসেন জানান, এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শামীমুল ইসলাম নিহতের সংখ্যা সাতজন বলে জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com