1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের ইউনিফর্ম জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী কালেমার পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার টানা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, ১৭ বছরের কিশোর আটক শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন সরকারী চাল জব্দ ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ

প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তাদের পদোন্নতি জটিলতা কাটছে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : অবশেষে প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তাদের পদোন্নতির দুয়ার খুলতে যাচ্ছে। এজন্য প্রাথমিক শিক্ষা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা-২০২০ এর খসড়া প্রণয়ন করা হয়েছে। বর্তমানে সেটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) থেকে জানা গেছে।

পাশাপাশি খসড়ায় প্রাইমারি টিচার ইন্সটিটিউটে (পিটিআই) কয়েকটি বিষয়ের শিক্ষক নিয়োগ দেয়া হলেও মৌলিক বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের প্রশিক্ষক ছিল না। বর্তমানে এই তিন বিষয়ের শিক্ষক নিয়োগ দিয়ে তাদের মাধ্যমে বিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষক দিতে বলা হয়েছে।

জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ‘প্রাথমিকে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ও শিক্ষকদের দীর্ঘদিনের হতাশা দূরীকরণে তাদের পদোন্নতির রাস্তা খুলে দেয়া হচ্ছে। এজন্য একটি অভিন্ন নিয়োগ বিধিমালা তৈরি করা হচ্ছে। বর্তমানে সেটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষকদের কর্মকর্তা বা কর্মচারী ভাবতে চাই না। তারা শিক্ষক, তারা সম্মানীয়। তাই তাদের জন্য আমরা ১৯৮৫ সালের প্রাথমিক শিক্ষা অধিদফতরের গেজেটেড অফিসার ও নন-গেজেটেড কর্মচারীদের নিয়োগ বিধিমালা সংশোধন করছি। সেটি মন্ত্রণালয়ে খসড়া পাঠানো হয়েছে।’

যার পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদফতর নিয়োগ বিধিমালা সংশোধনের উদ্যোগ নেয়। সংশোধন খসড়ায় সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের পরিচালক পর্যন্ত পদোন্নতির বিধান রাখা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com