
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর দুইপক্ষের মধ্যে সংঘর্ষে নির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন।
শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হয়। এরপর সন্ধ্যায় বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। এতে ৬নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হন তরিকুল ইসলাম।
ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৮টার দিকে তরিকুলের মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী।
সদর উপজেলা নির্বাচন অফিসার আজিজার রহমান বলেন, তরিকুল ইসলাম ৬নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ডালিম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে করে ৮৫ ভোটে জয়লাভ করেন। তরিকুল ইসলাম শহরের নতুন ভাঙ্গাবাড়ী মহল্লার আব্দুল কুদ্দুসের ছেলে।