1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন

পরিবার নিয়ে দেখা যায় এমন চলচ্চিত্র বানাতে হবে : প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের পাশে সব সময় আছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মানুষকে সিনেমা হলমুখী করে তুলতে পরিবার-পরিজন নিয়ে দেখা যায় এমন চলচ্চিত্র নির্মাণ করতে হবে। শিশুদের উপযোগী করে চলচ্চিত্র নির্মাণ করতে হবে। আধুনিক ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ভালো সিনেমা নির্মাণের ব্যাপারে সরকার সর্বাত্মক সহায়তা করবে।

রোববার (১৭ জানুয়ারি) জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ বিতরণী অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

jagonews24

চলচ্চিত্র নির্মাণে তরুণ সমাজের এগিয়ে আসাকে ভালো লক্ষণ মন্তব্য করে সরকার প্রধান বলেন, তরুণ সমাজ বেশ এগিয়ে এসেছে। এটা আমাদের জন্য সত্যি খুব আনন্দের বিষয়। শিল্পটা সামনের দিকে আরও এগিয়ে যাবে। আমরা তো বৃদ্ধ হয়ে গেছি, আজ আছি তো কাল নেই, তরুণ সমাজের আগ্রহ বেড়েছে, তারা যে এগিয়ে এসেছে এটা আমাদের জন্য ভালো লক্ষণ।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে সনদ ও সম্মাননা তুলে দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com