1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ বি’স্ফোরক মামলায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ হজে যেতে পারছেন না ১০ হাজার ফিলিস্তিনি, অপেক্ষমাণ ৪০০ জনের মৃত্যু বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার শ্রীবরদীতে রাতের আঁধারে ৭শ কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতি নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেফতার শীতার্ত মানুষের উষ্ণতায় আশার হাত, ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল মানিকগঞ্জে সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে থাপ্পড় সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার

হামাসের বিরুদ্ধে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর পরাজয় স্বীকার

  • আপডেট টাইম :: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আর ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে তাদের পরাজয় স্বীকার করেছেন। ইসরায়েলি টিভি চ্যানেল-১২-এর উদ্ধৃতি দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানায়, ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সা’আর তার এক বক্তৃতায় স্বীকার করেছেন, যদিও জিম্মিদের ব্যাপারে আমাদের অত্যন্ত গুরুদায়িত্ব ছিল, তবু কয়েক মাস ধরে আমরা একজন জিম্মিকেও জীবিত ফেরত আনতে পারিনি। সেই সঙ্গে আমরা হামাসের বিরুদ্ধে লড়াইয়ে কোনো লক্ষ্যও অর্জন করতে পারিনি।

 ইসরায়েলি শিক্ষামন্ত্রী ইয়াভ কিশও গাজায় যুদ্ধবিরতি চুক্তির কথা উল্লেখ করে এক বিবৃতিতে বলেছেন, হামাসের সঙ্গে চুক্তির জন্য আমাদের অনেক মূল্য দিতে হয়েছে।
ইয়াঅরি আরো বলেন, গাজা যুদ্ধ শেষ হবে, কিন্তু হেগের গল্পসহ ইসরায়েলের অভ্যন্তরে রাজনৈতিক ও বিচারিক সুনামির পালা শুরু হবে। ওই সুনামি শেষ পর্যন্ত একটি বিপর্যয়ে পরিণত হতে পারে।

গত বুধবার (১৫ জানুয়ারি) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দিয়েছে।

চুক্তির গুরুত্বপূর্ণ দিকটি হলো ইহুদিবাদী ইসরায়েলকে গাজা উপত্যকা থেকে সরে যেতে হবে। চুক্তির অংশ হিসেবে রবিবার বিকেলে ৩ নারী জিম্মিকে মুক্তি দেয় হামাস, অপরদিকে ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় তেল আবিব।

চুক্তির আওতায় একজন ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ৩০ ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে নেতানিয়াহু প্রশাসন। মুক্তিপ্রাপ্ত বন্দিদের প্রাথমিক চিকিৎসার জন্য খান ইউনিস হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

হামাস জানিয়েছে, ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে পশ্চিম তীর এবং জেরুজালেমের ৬৯ নারী এবং ২১ কিশোর রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com