1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন

নতুন এমপিও নীতিমালায় যে পরিবর্তন এসেছে

  • আপডেট টাইম :: বুধবার, ২০ জানুয়ারী, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় বেশকিছু পরিবর্তন এসেছে। সৃষ্টি হয়েছে বেশ কিছু নতুন পদও। তবে আগের নীতিমালা সহজ করেই এটি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নতুন এই নীতিমালায় পাসের হারের শর্তে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। তুলে দেওয়া হয়েছে স্বীকৃতির শর্তটিও। তবে শিক্ষার্থীর সংখ্যা আবার বাড়িয়ে দেওয়া হয়েছে।

নীতিমালায় নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির ক্ষেত্রে আগের চারটি শর্ত থেকে একাডেমিক স্বীকৃতির ব্যাপারটি বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। তবে উচ্চ মাধ্যমিকে সিটি করপোরেশন এলাকায় পাসের হার কমপক্ষে ৬৫ শতাংশ, পৌর এলাকায় ৫৫ শতাংশ এবং মফস্বলে ৫০ শতাংশ রাখা হয়েছে।

মাধ্যমিকে সিটি করপোরেশন এলাকার স্কুলে পাসের হার ৬৫ শতাংশ, পৌর এলাকায় ৫৫ এবং মফস্বলে ৫০ শতাংশ করা হয়েছে। আর নিম্ন মাধ্যমিকে পাসের হার সিটি করপোরেশন এলাকায় ৭০ শতাংশ, পৌর এলাকায় ৬০ ও মফস্বলে ৫৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে প্রত্যন্ত অঞ্চলের ডিগ্রি কলেজে পাসের হার ৭০ থেকে ৪৫ শতাংশে নামিয়ে আনার কথা বলা হয়েছে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশীদ আমিন বলেন, ‘আগের নীতিমালাকে সংশোধন করে আরও যুগোপযোগী করা হয়েছে। চূড়ান্ত খসড়া শিক্ষামন্ত্রীর বিবেচনার জন্য উপস্থাপন করা হয়েছে। তার অনুমোদনের পর তা জারি করা হবে।’

জানা যায়, চলতি অর্থবছরে এমপিওভুক্তির সম্ভাবনা কম হলেও ফেব্রুয়ারিতেই নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন গ্রহণ শুরু করা হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com