1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের ইউনিফর্ম জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী কালেমার পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার টানা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, ১৭ বছরের কিশোর আটক শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন সরকারী চাল জব্দ ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ

ঢাকায় এলো ভারতের ২০ লাখ টিকা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

ঢাকা: ভারত থেকে উপহার হিসেবে পাওয়া করোনার টিকার ২০ লাখ ডোজ দেশে এসেছে। ভারতের সিরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিন বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এর আগে গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান জানান, ২৭ অথবা ২৮ জানুয়ারি এসব টিকার পরীক্ষামূলক প্রয়োগ হবে। ঢাকা মেডিক্যাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল এবং কুয়েত মৈত্রী হাসপাতালের ৪০০ থেকে ৫০০ জনের ওপর টিকা প্রয়োগ করা হবে। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী এক সপ্তাহ অপেক্ষা করা হবে। টিকা দেওয়া হবে সারা দেশে।

উল্লেখ‌্য, চুক্তি অনুযায়ী ভারত থেকে করোনার টিকার প্রথম চালান আসবে আগামী ২৫ জানুয়ারি। এর আগেই ভারতের দেওয়া উপহারের টিকার ২০ লাখ ডোজ দেশে এলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com