1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

ঘর ও জমি পেলো ৬৬ হাজার পরিবার

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : মুজিববর্ষের উপহার হিসেবে ঘর ও ২ শতাংশ করে খাস জমি পেলো ৬৬ হাজার ১৮৯ পরিবার। শনিবার (২৩ জানুয়ারি) সকালে ঠিকানাবিহীন পরিবারকে বাড়ি হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।

প্রতিটি বাড়ির সামনে রয়েছে চলাচলের জন‌্য খানিকটা খোলা জায়গা। রয়েছে বাগান করার ব‌্যবস্থা। সেমি পাকা এসব বাড়ির প্রতিটিতে আছে একটি বারান্দা, দুটি শোবার ঘর, একটি করে গোসলখানা, টয়লেট ও রান্নাঘর।

মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় প্রায় নয় লাখ মানুষকে পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে পাকাঘর উপহার দেয়া হচ্ছে। প্রথম পর্যায়ে ঘর পেল প্রায় ৭০ হাজার পরিবার। আগামী মাসে আরও ১ লাখ পরিবার বাড়ি পাবে। অনুষ্ঠানে আশ্রয়ন প্রকল্পের তৈরি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com