1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন

রাজধানীতে ছুরিকাঘাতে অজ্ঞাত ব‌্যক্তি নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

ঢাকা: রাজধানীতে হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারার সামনে অজ্ঞাত এক ব্যক্তিকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। তার বয়স আনুমানিক ৪০ বছর।

শনিবার (২৩ জানুয়ারি) রাত ৯টার দিকে ওই ব‌্যক্তিকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ বলেছেন, ‘ওই ব‌্যক্তি ছিনতাই না কি পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তা এখনই বলা যাচ্ছে না। তার পকেটে ১৬ হাজার টাকা পাওয়া গেছে। নিহতের স্বজনদের সন্ধান করা হচ্ছে। শনিবার রাত ৯টার দিকে কদম ফোয়ারার সামনে কে বা কারা ওই ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এক ভ্যানচালক তাকে হাসপাতালে নিয়ে আসে।’

এ ঘটনার পরপরই দুর্বৃত্তদের গ্রেপ্তার এবং হত‌্যাকাণ্ডের রহস‌্য উদঘাটনে তদন্তে নেমেছে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা। ওই এলাকার সিসি ক‌্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com