1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন

কারাবন্দির নারীসঙ্গ: সুপার ও জেলারকে প্রত্যাহার

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : এক কারাবন্দির সঙ্গে বহিরাগত নারীর সময় কাটানোর সুযোগ করে দেওয়ার অভিযোগে কাশিমপুর কারাগার-১ এর সিনিয়র জেল সুপার রত্মা রায় ও জেলার নূর মোহাম্মদকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে এ ঘটনায় ডেপুটি জেলারসহ তিনজনকে প্রত্যাহার করা হয়েছিল।

রোববার (২৪ জানুয়ারি) দুপুরে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

কারা অধিদপ্তরের কাছে থাকা সিসি ফুটেজে দেখা গেছে, ৬ জানুয়ারি গাজীপুরের কাশিমপুর কারাগার পার্ট-১ এ হলমার্ক কেলেঙ্কারির হোতা তানভীরের ভায়রা তুষার আহমেদের সঙ্গে দেখা করতে আসেন এক নারী। সিনিয়র জেল সুপার রত্না রায় ও ডেপুটি জেলার সাকলাইনসহ অন‌্য কর্মকর্তাদের সহযোগিতায় তারা একসঙ্গে সময় কাটান। দুপুর ১২টা ৫৫ মিনিটে কারাগারের দুই যুবকের সঙ্গে কর্মকর্তাদের কক্ষে প্রবেশ করেন ওই নারী। সেখানে তাকে অভ্যর্থনা জানান ডেপুটি জেলার সাকলাইন। ওই নারী প্রবেশ করার পর অফিস থেকে বেরিয়ে যান সাকলাইন। আনুমানিক ১০ মিনিট পর সেখানে কারাবন্দি তুষারকে আনা হয়। সেই নারীর সঙ্গে ৪৫ মিনিট অবস্থান করেন তুষার।

এর আগে এ ঘটনায় ডেপুটি জেলার মোহাম্মদ সাকলাইন, সার্জেন্ট আব্দুল বারী ও সহকারী প্রধান কারারক্ষী খলিলুর রহমানকে প্রত্যাহার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com