1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

কলাপাড়ায় স্কুলছাত্রী অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় অপহৃত তামান্না আক্তার (১৫) নামে ৯ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
গত মঙ্গলবার দিবাগত রাতে বালিয়াতলী ইউনিয়নের পোলঘাটা বাজার এলাকা থেকে অপহরণের ২ ঘন্টা পর তাকে উদ্ধার করা হয়। অপহৃতা তামান্না স্থানীয় তুলাতলী মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। তার বাড়ি বালিয়াতলী ইউনিয়নের রিফিউজি পাড়ায়।
এ ঘটনায় অপহৃতা তামান্নার পিতা সিদ্দিকুর রহমান বাদী হয়ে অপহরণকারী মিরাজ সর্দার (২৮) কে আসামী করে বুধবার কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অপহরণকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। অপহরণকারী মিরাজ সর্দার পার্শ্ববর্তী মিঠাগঞ্জ ইউনিয়নের লেমুপাড়া এলাকার মো: শাহআলী সর্দারের ছেলে ।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো: আলামিন এ প্রতিবেদককে বলেন, মংগলবার সন্ধ্যায় তামান্না তার পিতার দোকান থেকে বাড়ির সওদা নিয়ে বাড়ি ফেরার পথে পথিমধ্যে তাকে মুখ চেপে অপহরণ করে নেয় মিরাজ সর্দার। তাৎক্ষণিক ঘটনা জানাজানি হলে তামান্নার পিতা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানালে পরে পুলিশ এসে তামান্নাকে উদ্ধার করে অপহরণকারী মিরাজকে গ্রেপ্তার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com