1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা নালিতাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস সংঘর্ষে তিনজন নিহত প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ

ফেনসিডিলসহ আটক শ্রমিকদল নেতা বহিষ্কার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলা শ্রমিক দলের যুগ্ম-সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে মাদক কারবারের সাথে সম্পৃক্ততার অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে শ্রমিক দল শেরপুর জেলা শাখার সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জুনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা এবং অসৌজন্যমূলক আচরণের সুনির্দিষ্ট অভিযোগ থাকায় হাবিবুর রহমান হাবিবকে যুগ্ম-সম্পাদক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। বহিষ্কৃত নেতার কোন অপকর্মের দায় দল নেবে না।

জানা গেছে, বুধবার বিকেলে বকশীগঞ্জের কামালপুর সীমান্তে বিজিবি’র হাতে ফেনসিডিলসহ আটক হন হাবিবুর রহমান হাবিব। পরে বকশিগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশে হস্তান্তর করে বিজিবি। হাবিব বর্তমানে জামালপুর কারাগারে আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com