1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে খাস জমি দখল নিয়ে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৮

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : সরকারীভাবে বন্দোবস্ত প্রাপ্ত এক একর খাস জমির দখল বুঝে পাওয়ার পরপরই প্রতিপক্ষের অতর্কিতে হামলায় তিন নারীসহ ৮জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের কয়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার গোজাকুড়া মৌজার কয়ারপাড় গ্রামে সরকারীভাবে বন্দোবস্ত দেওয়া এক একর খাস জমি ওই গ্রামের মৃত দীন মোহাম্মদ এর বিধবা স্ত্রী আনোয়ারা বেগমকে (৬০) বৃহস্পতিবার দুপুরে দখল বুঝিয়ে দেন সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস। দখল বুঝিয়ে দিয়ে তিনি চলে আসার পর বিকেল তিনটার দিকে আনোয়ারা বেগম ও তার স্বজনেরা ওই জমিতে দাড়িয়েছিলেন। এসময় অতর্কিতভাবে একই এলাকার মৃত আইন উদ্দিনের তিন ছেলে ফুল মামুদ, আয়নাল হক ও রেজাউলসহ ২০-৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আনোয়ারাদের উপর হামলা করে জমির দখল নিতে চেষ্টা করে। এতে বাধা দিলে নিরস্ত্র আনোয়ারাসহ তার লোকজনের উপর চড়াও হয় হামলাকারীরা। এ হামলায় একই পক্ষের অন্তত ৮ জন গুরুতর আহত হয়। আহতরা হলেন- আনোয়ারা বেগম (৬০), রওশন আরা (৪৫), শাহনাজ বেগম (৪০), এমাজুল হক (৩৬), মামুন মিয়া (৩০), মোশারফ হোসেন (৩৫), আব্দুর রব (৬৫) ও আল-আমিন (১৪)। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে আল-আমিন ব্যতীত অপর ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলাকারীরা পলাতক রয়েছে। ভুক্তভোগীদের সবাই চিকিৎসাধীন বিধায় এখনও মামলা হয়নি। তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com