1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

মাত্র ৮১ রানে অলআউট ইংল্যান্ড

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : আহমেদাবাদের মোতেরায় তৈরি করা হলো বিশ্বের সবচেয়ে বৃহৎ স্টেডিয়াম। কিন্তু একানে স্পিন ফাঁদ এমনভাবে তৈরি করা হলো, তাতে ব্যাটসম্যানরা রানই করতে পারছে না।

ইংল্যান্ডের বিপক্ষে এই স্টেডিয়ামের প্রথম ম্যাচেই মাঠে নেমেছে স্বাগতিক ভারত। প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১১২ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড।

জবাব দিতে নেমে দ্বিতীয় দিন ৩ উইকেটে ১১৪ রান থেকে ১৪৫ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক ভারতও। ফলে মাত্র ৩৩ রানের লিড পায় ভারত। ইংলিশ অধিনায়ক জো রুটের মত বোলার মাত্র ৮ রান দিয়ে নেন ৫ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আরও বাজে অবস্থা ইংল্যান্ডের। ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল এবং রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে মাত্র ৮১ রানেই অলআউট হয়ে গেছে ইংল্যান্ড। ৫ উইকেট নিয়েছেন অক্ষর, চারটি নিয়েছেন অশ্বিন এবং একটি নিয়েছেন ওয়াশিংটন সুন্দর।

এর ফলে ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়িয়েছেন কেবল ৪৯ রানের।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি ইংলিশ ব্যাটসম্যানরা। বিরাট কোহলি বোলারই ব্যবহার করেছেন কেবল ৩জন। অক্ষর প্যাটেল করেছেন ১৫ ওভার, অশ্বিনও করলেন ১৫ ওভার। ওয়াশিংটন সুন্দর কেবল ৪ বল। তাতেই অলআউট ইংল্যান্ড।

বেন স্টোকস সর্বোচ্চ ২৫ রান করেন। ১৯ রান করেন জো রুট। ১২ রান করেন অলি পোপ। এছাড়া আর কোনো ব্যাটসম্যানই দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com