1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শ্রীবরদীতে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে প্রতিবন্ধী তরুণীকে (২৪) ধর্ষণের অভিযোগে বেলাল হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বেলাল উপজেলার চরশিমুলচূড়া গ্রামের আকবর আলীর ছেলে। গত বুধবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শ্রীবরদী থানার পুলিশ তাকে চরশিমুলচূড়া গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী চরশিমুলচূড়া গ্রামের বাড়িতে থাকে। তার মা ঢাকায় গৃহকর্মীর কাজ করে। এ সুযোগে গত এক মাসের বেশি সময় ধরে প্রতিবেশি বেলাল বিভিন্ন সময় প্রতিবেশি তরুণীকে ধর্ষণ করে। একপর্যায়ে গত বুধবার ওই তরুণী অসুস্থ হয়ে পড়লে গ্রামের এক ব্যক্তি বিষয়টি জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন করে জানান। সংবাদ পেয়ে বুধবার সন্ধ্যায় শ্রীবরদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের শিকার তরুণীকে উদ্ধার করে।
শ্রীবরদী থানার উপপরিদর্শক (এসআই) শফিকুর রহমান জানান, এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে বেলাল হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেপ্তারকৃত বেলালকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com