1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

অন্তিম মুহূর্তের গোলে শেষ ষোলোর টিকিট পেলো আর্সেনাল

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে ইংলিশ ক্লাব আর্সেনাল। শেষ ৩২ এর ফিরতি লেগে বৃহস্পতিবার রাতে নিরপেক্ষ ভেন্যুতে তারা ৩-২ গোলে হারিয়েছে বেনফিকাকে। তাতে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে জিতে শেষ ষোলোতে স্থান করে নেয় গার্নার্সরা।

প্রথম লেগে বেনফিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল আর্সেনাল। শেষ ষোলো নিশ্চিত করতে ফিরতি লেগে জয় প্রয়োজন ছিল আউবেমেয়াং-ডেভিড লুইসদের। কিন্তু দেখা দেয় নাটকীয়তা।

২১ মিনিটে পিয়েরে এমরিক আউবেমেয়াং এর গোলে এগিয়ে যায় ইংলিশ ক্লাবটি। তবে ৪৩ মিনিটে বেনফিকার দিয়গো গনকালভেস গোল করে সমতা ফেরান। এই সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর ৬১ মিনিটে বেনফিকার রাফা গোল করে এগিয়ে নেন দলকে। তাতে বিপাকে পড়ে আর্সেনাল। ৬৭ মিনিটে কিয়েরান তিয়েরনি গোল করে সমতা ফেরান। কিন্তু এই ২-২ গোলের সমতা নিয়ে ম্যাচ শেষ হলে আর্সেনালকে যে বিদায় নিতে হবে। এমন অস্বস্তির মধ্যে ৮৭ মিনিটে আউবেমেয়াং তার জোড়া গোল পূর্ণ করলে শেষ ষোলোর টিকিট পায় আর্সেনাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com