1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে ছিনতাইকালে জনতার হাতে ধোলাই

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

হাকিম আজিজ, স্টাফ রিপোর্টার : টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়েছে বিল্লাল হোসেন নামে এক যুবক। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের দক্ষিণ বাজার অন্তরা সিনেমা হল সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অন্তরা সিনেমা হল মোড় সংলগ্ন শরাফত আলী নামে একজন খাদ্যশস্য ব্যবসায়ী সারাদিনের ব্যবসা শেষে রাত নয়টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানের শাটার বন্ধ করছিলেন। এসময় তার হাতে একটি ব্যাগে সারাদিনের আমদানীকৃত টাকা ছিল। কিছু বুঝে ওঠার আগেই বিল্লাল হোসেন হাত থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় ওই ব্যবসায়ী চিৎকার দিলে আশপাশের লোকজন দ্রুত দৌড়ে বিল্লালকে ধরে গণধোলাই দেয়। ধোলাইয়ের শিকার বিল্লাল শহরের কাচারিপাড়া মহল্লার বৈরাগির ছেলে বলে জানা গেছে। বিল্লালের আগের নাম কুলিয়া। সে সনাতন ধর্ম থেকে মুসলিম হয়েছে এবং বর্তমানে সে মাদকাসক্ত বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com