1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বান্দরবানে ৪ কোটি ২২ লাখ টাকার তিন উন্নয়ন কাজ উদ্বোধন

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

এনএ জাকির, বান্দরবান: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নে ৪ কোটি ২২ লাখ টাকার ৩টি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পগুলো উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুস, নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড নিবার্হী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরফাত, পাবত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের প্রকল্প পরিচালক আবদুল আজিজ, টংকাবতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুক্লোন ¤্রাে ও সাবেক ইউপি চেয়ারম্যান পুর্ণচন্দ্র ¤্রাে সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
প্রকল্পগুলো হচ্ছে- ৩ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে টংকাবতী চিনি পাড়া যাওয়ার রাস্তায় রং কিমুখ খালের উপর ব্রীজ নির্মাণ, ৫০ লাখ টাকা ব্যয়ে সাককয় পাড়া র্স্মাট ভিলেজ নির্মাণ ও ২০ লাখ টাকা ব্যয়ে পুর্নচন্দ্র হেডম্যান পাড়া জিএফএস এর মাধ্যমে পানি সরবরাহকরণ।
পরে পার্বত্য মন্ত্রী টংকাবতী চেয়ারম্যান পাড়ায় মা-বাবার সর্বোচ্চ সম্মান প্রদর্শনের সামাজিক অনুষ্ঠান “অ্ সোর অ্ নং” অনুষ্ঠানে যোগদান করেন। এসময় মন্ত্রী বলেন, পাবত্য শান্তির চুক্তির পর পাহাড়ে সড়ক যোগাযোগ, শিক্ষা, বিদ্যুৎ, সুপেয় পানিসহ সর্বাত্মক উন্নয়ন অব্যাহত আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক বলেই আজ পাহাড়ে প্রতিটি সম্প্রদায়ের মানুষের ভাগ্যের আমুল পরির্বতন ঘটছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com