1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

বদলে গেলো ভেন্যু, থাকছে না দর্শক

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের আতঙ্কে বদলে গেছে নিউ জিল্যান্ড-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু। ম্যাচে থাকবে না কোনো দর্শক। অকল্যান্ডে নতুন করে করোনা জেঁকে বসায় এই সিদ্ধান্ত নেয় নিউ জিল্যান্ড ক্রিকেট।

মার্চের ৫ তারিখ অকল্যান্ডে অনুষ্ঠেয় সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি সরিয়ে নেওয়া হয়েছে ওয়েলিংটনে। আগের সূচি অনুযায়ী ওয়েলিংটনেই সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি হবে।

অকল্যান্ডে করোনার সংকেত লেবেল থ্রি ঘোষণা করেছে দেশটির সরকার। সরকারের সিদ্ধান্তনুযায়ী এই দুটি ম্যাচে কোনো দর্শক থাকতে পারবে না। বিক্রি হওয়া টিকিটের দাম সম্পূর্ণ ফেরত দেওয়া হবে দর্শকদের।

আজ শনিবার দেশটির প্রধানমন্ত্রী অকল্যান্ডে করোনার লেবেল থ্রি সংকেত ঘোষণা করেন। লেবেল থ্রি-তে কোনো খেলা চালানো যায় না। আগামী ৭ দিন অকল্যান্ডে লকডাউন থাকবে।

সমান ৩ ম্যাচ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউ জিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ। তামিম-মুশফিকরা এখন কোয়ারেন্টাইনে দিন পার করছেন। ২০ মার্চ প্রথম ওয়ানডের মধ্য দিয়ে শুরু হবে সফর। সফরের শেষ ম্যাচ তথা তৃতীয় টি-টোয়েন্টি হওয়ার কথা রয়েছে অকল্যান্ডে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com