1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

রোনালদোকে কেনা জুভেন্টাসের ভুল!

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : বহু রাখডাক দিয়ে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভিড়িয়েছে জুভেন্টাস। চ্যাম্পিয়নস লিগের ট্রফি তুরিনে নিয়ে আসার লক্ষ্যে বড় অঙ্কের টাকায় তাকে কিনে নেয় ওল্ড লেডিরা।

আর এতেই জুভেন্টাসের ভুল দেখছেন ইতালির সাবেক  ফরোয়ার্ড অ্যান্টেনিও ক্যাসানো।

রোম ভিত্তিক জাতীয় ক্রীড়া দৈনিকে ক্যাসানো বলেন ‘জুভেন্টাস রোনালোদোকে দলে নিয়ে আসে চ্যাম্পিয়নস লিগের ট্রফি জয়ের জন্য। কিন্তু তার সময়ে আগের তুলনায় জুভেন্টাস আরও বেশি খারাপ করছে। তাকে ছাড়াই সিরি আ জিততে পারে জুভেন্টাস, এটা ভুল সিদ্ধান্ত।’

২০১৮ সালে ওল্ড লেডিদের হয়ে খেলা শুরু করেন রোনালদো। সিআরসেভেন দলে যোগ দেওয়ার পর থেকে টানা দুটি সিরিআ ট্রফি জেতে জুভেন্টাস। ২০১৯ সালে রোনালদো নির্বাচিত হন সিরিআ ম্যান অব দ্য প্লেয়ার।

তবে চ্যাম্পিয়নস লিগে ফলাফল হতাশ জনক। গত দুই আসরে শেষ ষোলো থেকে বাদ পড়তে হয়েছে। এবারও খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই। পোর্তোর বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগে রোনালদোরা হেরেছেন ২-১ গোলে। দ্বিতীয় লেগের খেলা হবে ৯ মার্চ; ঘরের মাঠে এই ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই।

জুভেন্টাসের হয়ে এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতায় ১১৮ ম্যাচে ৯১ গোল করেছেন রোনালদো। ক্যাসানোর মতে, গোল করায় রোনালদো খুবই দক্ষ ও অভিজ্ঞ। কিন্তু জুভেন্টাস কোচ আন্দ্রে পিরলোর  ভাবনার সঙ্গে সে খাপ খাওয়াতে পারবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com