1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে একুশে বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর): আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে ৭দিনব্যাপী আয়োজিত অমর একুশে বই মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর চেয়ারম্যান আব্দুস সামাদ ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবির, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবির উপস্থিত ছিলেন।

অতিথিবৃন্দের আলোচনা শেষে বইমেলা ও উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে সেরা পারফর্মকারী শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানকে উপজেলা প্রশাসন কর্তৃক পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বইমেলায় সর্বোচ্চ বই ক্রেতা ব্যক্তির পাশাপাশি সেরা বই ক্রেতা প্রতিষ্ঠান হিসেবে নন্নী ইসলামীয়া সিনিয়র আলিম মাদ্রাসা, সরকারি নাজমুল স্মৃতি কলেজ, হিরন্ময়ী উচ্চ বিদ্যালয়, খরখরিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর নাকশি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়াও বিজয়ীরা হলো- নামের তালিকা জান্নাতুল মাওয়া (সঙ্গীত), সহকারী শিক্ষক আনোয়ার জাহিদ (সঙ্গীত), সহকারী শিক্ষক রবিউল আলম (সঙ্গীত), সহকারী শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ (সঙ্গীত), জুবায়ের আলম জুয়েল (আবৃত্তি), সেরা অভিনয় সুরাইয়া আক্তার শিমু ও ইকরা সাবিকুন (অভিনয়)।

অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক নেতা ফরিদ আহাম্মেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com