1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

ভারত-আফগানিস্তান যুবাদের নিয়ে বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের শেষ দিকে ভারত ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নভেম্বরে সিরিজটি আয়োজনের পরিকল্পনা তাদের।

এর আগে মার্চে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা। আফগানদের হোম ভেন্যু ভারতের নয়ডায় হবে পাঁচটি ওয়ানডে ও একটি চারদিনের ম্যাচ। সেখানেই ত্রিদেশীয় সিরিজ হওয়ার কথা থাকলেও নভেম্বরে তা হবে বাংলাদেশের মাটিতে।

শুক্রবার থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা মিরপুরে অনুশীলন শুরু করেছেন। ১০ মার্চ ভারতে যাবেন তারা।

বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্টের ম্যানেজার আবু ইমাম মো. কাওসার বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য আমাদের খুব ভালো ট্রেনিং চলছে। কোচিং স্টাফরা সবাই আছেন। সিরিজটি নয়ডায় হবে, যা আফগানিস্তান হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে।’

ত্রিদেশীয় সিরিজ নিয়ে এই কর্মকর্তা যোগ করেন, ‘ভারতেই একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজনের কথা চলছিল। কিন্তু এবার তা ওখানে হবে না। নভেম্বরে ভারত ও আফগানিস্তানকে নিয়ে সিরিজটি বাংলাদেশেই হবে।’

২২ ক্রিকেটার নিয়ে মিরপুরে যুব দলের ক্যাম্প চলছে। করোনার কথা মাথায় রেখে বড় দল প্রস্তুত রাখছে বিসিবি। গত জুলাইয়ে ৪৫ ক্রিকেটার নিয়ে যাত্রা শুরু করে যুব দল। ধাপে ধাপে ক্রিকেটারদের বাছাই করে তা অর্ধেকে নামিয়ে চলছে চূড়ান্ত প্রস্তুতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com