1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

কলাপাড়ায় ডালবুগঞ্জ ইউপি উপ-নির্বাচনে অধ্যক্ষ দেলওয়ার বিজয়ী

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ডালবুগঞ্জ ইউপি’র উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে অধ্যক্ষ দেলওয়ার হোসেন শিকদার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ২ হাজার ২৯৩।
দ্বিতীয় অবস্থানে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. ওয়ালীউল্লাহ নান্নু শিকদার। তার প্রাপ্ত ভোট ১ হাজার ৫০১।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে আব্দুল মালেক ৮৪১, আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ওয়াদুদ শিকদার ৭৪৯ ও বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে জাহাঙ্গীর আলম ৫২৭ ভোট পেয়েছেন। এ ফলাফল নিশ্চিত করেছেন সহকারী রির্টানিং অফিসার আবদুর রশিদ।
কলাপাড়া উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, ২৭ নভেম্বর ২০২০ ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুস সালাম সিকদার’র মৃত্যুতে ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এরপর নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আজ ২৮ ফেব্রুয়ারি (রবিবার) ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার আবদুর রশিদ বলেন, এ নির্বাচনে ৮ হাজার ৭শ‘ ১২ জন ভোটারের বিপরীতে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে এ নির্বাচন সম্পন্ন হয়েছে বলে তিনি জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com