1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

অভয়নগরে ট্রেন দুর্ঘটনায় ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ১ মার্চ, ২০২১
রফিকুল ইসলাম, যশোর : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে নুরুদ্দিন ওরফে নুরু (৪৫) নামের এক ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত নুরু উপজেলার ৩নং চলিশিয়া ইউনিয়নের বাগদাহ এলাকার মৃত সাহেব আলীর পুত্র।
ঘটনা সূত্রে জানা যায়, পহেলা মার্চ রোজ (সোববার) আনুমানিক ১.০০টার দিকে তিনি ভ্যান চালিয়ে আলিপুর রেলক্রসিং পার হওয়ার সময় দ্রুতগামী ট্রেনের ধাক্কা লাগে, এসময় তার ভ্যান দুমড়ে-মুড়চে যায় এবং ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।
তার স্বজনরা জায়ায়, প্রতিদিনের মত জীবিকা নির্বাহের জন্য সে সকালে বাড়ি থেকে বের হয় দুপুরে দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্হলে গিয়ে দেখি ফায়ার সার্ভিস কর্মিরা ছিন্ন ভিন্ন মৃতদেহটা উদ্ধার করছে।
দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে নওয়াপাড়া রেলওয়ে নিরাপত্তায় কর্মরত মোঃ সুমন হোসেন বলেন, দুর্ঘটনার স্হানটা আমাদের সিমানার সীমানার বাইরে।
এ বিষয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসে কর্মরত ফায়ার ফাইটার মোঃ সুমন মিয়া বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা আছে, লাশটি উদ্ধার করে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com