1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে কলাপাড়ায় কলম বিরতি

  • আপডেট টাইম :: বুধবার, ৩ মার্চ, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী): কলাপাড়ায় কর্মরত সাংবাদ কর্মীরা দেশব্যাপী সাংবাদিকদের উপর চলমান হামলা, মামলা, নির্যাতন ও হত্যার প্রতিবাদে অর্ধদিবস কলম বিরতি পালন করেছে। সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত কলাপাড়া প্রেসক্লাবে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা এ কর্মসূচি পালন করেন। বাংলাদেশ মফস¦ল সাংবাদিক ফোরামের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মবিরতি পালনে এসময় বক্তব্য রাখেন- কলাপাড়া প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু, মহিপুর থানা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি এইচ আর মুক্তা। কলাপাড়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক মুজাক্কির হত্যাকারীদেরসহ সকল সাংবাদিক নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা এবং কর্মসূচি অব্যাহত রেখে কঠোর আন্দোলনের ঘোষনা দেন সাংবাদিক মহল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com