1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ঝিনাইগাতীতে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে আহত 

  • আপডেট টাইম :: বুধবার, ৩ মার্চ, ২০২১
স্টাফ রিপোর্টার : শেরপুরের ঝিনাইগাতীতে ছাগলে ক্ষেতের ধান খাওয়ায় ছাগল মালিক ধানক্ষেত চাষী মাসুদ মিয়ার মা মাজেদা বেগম (৪৫) কে মারপিট করে আহত করেছে। আহত ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ২ মার্চ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাইকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ছাগলের মালিক আলমাস গংরা পূর্ব শত্রুতার জের ধরে তাদের ছাগল মাসুদ মিয়ার ধান ক্ষেতে ছেরে দেয়। ওই ছাগল মাসুদের মা আহত নারী মাজেদা ক্ষেত থেকে সরিয়ে দিলে আলমাসসহ আলমাসের লোকজনেরা মাজেদাকে মারপিট করে। এতে মাজেদা মারাত্মক যখম হয়ে পড়ে। মাজেদা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় আহত মাজেদা বেগমের পুত্র মাসুদ মিয়া বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com