1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

‘১৩ মিনিটের ঝড়ে’ উলভসকে উড়িয়ে দিলো ম্যানসিটি

  • আপডেট টাইম :: বুধবার, ৩ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ম্যানচেস্টার সিটির জয়ের পথে বাধা হতে পারছে না কোনো ক্লাবই। একের পর এক জয় তুলে নিয়ে লিগ শিরোপার দিকে ধাবিত হচ্ছে দ্য সিটিজেনসরা। এবার ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে উলভসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে দলটি।

মঙ্গলবার রাতের এই খেলায় চারটি গোলের মধ্যে তিনটি গোলই হয় শেষ ১৩ মিনিটে। ম্যাচের শুরুতে ১৫ মিনিটের সময় লিন্ডার ডেনডোনকারের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ম্যানসিটি। প্রথমার্ধে এই গোলের ওপরই সন্তুষ্ট  থাকতে হয় পেপ গার্দিওয়ালার দলকে।

বিরতির পর ফিরে ৬২ মিনিটের সময় সমতা আনেন উলভসের কোনোর কোডি। এরপর ৮০ থেকে ৯০ মিনিটের মধ্যে তিনটি গোল করে স্কাই ব্লুজরা।  জোড়া গোল করেন সিটির ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুস।

৮০ মিনিটের সময় ডি-বক্সে বল পেয়ে মাত্র ৬ গজ দূর থেকে দারুণ দক্ষতায় লক্ষ্যভেদ করেন জেসুস। তার গোলে স্বস্তি ফেরে সিটি শিবিরে। এগিয়ে যাওয়ার পর এবার ব্যবধান বাড়ানোর পালা। তাই করলেন এবার রিয়াদ মাহারেজ।

ম্যাচের ৯০ মিনিটের সময় মাঝ-মাঠ থেকে বল পেয়ে বাঁ দিক থেকে নিচু শটে ঠাণ্ডা মাথায় গোল করেন মাহারেজ। এরপর রেফারির দেওয়া অতিরিক্ত সময় তৃতীয় মিনিটে আবারও লক্ষ্যভেদ করেন জেসুস।

এই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও পাকাপোক্ত করল সিটি। ২৭ ম্যাচে ২০ জয়ে তাদের পয়েন্ট ৬৫ নিয়ে শীর্ষে তারা। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের এক ম্যাচ কম খেলে পয়েন্ট ৫০।

এই নিয়ে চলতি মৌসুমের সব ধরনের প্রতিযোগিতায় টানা ২৮ ম্যাচ ধরে অপরাজিত  গার্দিওয়ালার দল। ২১ ম্যাচে জয় নিয়েই মাঠ ছেড়েছে। বাকিগুলোর সমাপ্তি হয়েছে ড্র-তে। এ সময় জেসুস-স্টার্লিংরা গোল করেছেন ৫৫টি বিপরীতে হজম করেছেন মাত্র ৫টি। সবকিছু মিলিয়ে বলাই যায় সময় এখন ম্যানসিটির!

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com