1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

অ্যাগারের ঘূর্ণিতে সিরিজ বাঁচিয়ে রাখলো অস্ট্রেলিয়া

  • আপডেট টাইম :: বুধবার, ৩ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : নিউ জিল্যান্ডে তৃতীয় টি-টোয়েন্টি হারলেই সিরিজ শেষ হয়ে যেতো অস্ট্রেলিয়ার। খাদের কিনারায় দাঁড়িয়ে দারুণ প্রতিরোধ গড়লো তারা। অ্যারন ফিঞ্চ ও গ্লেন ম্যাক্সওয়েল ঝড়ে বড় লক্ষ্য দেওয়ার পর অ্যাস্টন অ্যাগারের ঘূর্ণিতে ৬৪ রানে জিতলো অজিরা। ওয়েলিংটনে এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ব্যবধান ২-১ এ আনলো তারা।

টস জিতে ফিল্ডিং নিয়ে দ্রুত এক উইকেট তুলে নিলেও অস্ট্রেলিয়া দুই ফিফটিতে ঘুরে দাঁড়ায়। ৪ উইকেটে করে ২০৮ রান করে তারা। এই রান প্রতিহত করতে প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে এক ম্যাচে ৬ উইকেট নেন অ্যাগার। বাঁহাতি স্পিনার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পঞ্চম খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়েছেন। ১৭.১ ওভারে ১৪৪ রানে নিউ জিল্যান্ডকে গুটিয়ে দেয় অস্ট্রেলিয়া।

ইনিংসের দ্বিতীয় ওভারে ম্যাথু ওয়েড (৫) ট্রেন্ট বোল্টের শিকার হন। অধিনায়ক ফিঞ্চ প্রতিরোধ গড়েন জশ ফিলিপ্পেকে নিয়ে। তাদের ৮৩ রানের জুটি ভাঙেন ইশ সোধি। ফিলিপ্পে (৪৩) হাফ সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থাকতে মার্টিন গাপটিলের ক্যাচ হন।

শক্ত জুটি ভাঙলে ফিঞ্চের সঙ্গে ম্যাক্সওয়েল ক্রিজে থেকে স্কোরবোর্ডে ৬৪ রান যোগ করেন ৩৭ বলে। ৩৪ বলে ফিফটি করা ফিঞ্চ ৬৯ রানে সোধির কাছে উইকেট হারান। মার্কাস স্টয়নিসের সঙ্গে ৪১ রানের জুটি গড়ার পথে ঝড় তোলেন ম্যাক্সওয়েল। এই জুটিতে তার ব্যাট থেকেই এসেছে ৪০ রান, ১১ বলে। ম্যাক্সওয়েল ৩১ বলে ৮ চার ও ৫ ছয়ে ৭০ রানে টিম সাউদির শিকার হন। শেষ দিকে স্টয়নিস ৯ ও মিচেল মার্শ ৬ রানে অপরাজিত থেকে দলীয় স্কোর দুইশ পার করেন।

অভিষেক আন্তর্জাতিক ম্যাচে রিলে মেরেডিথের তোপে পড়ে নিউ জিল্যান্ড। ২৪ বছর বয়সী ডানহাতি ফাস্ট বোলার তার প্রথশ দুই ওভারে টিম সেইফার্ট (৪) ও অধিনায়ক কেন উইলিয়ামসনকে (৯) ফেরান। একপ্রান্ত আগলে রেখে ঝড় তোলা গাপটিল (৪৩) দলীয় ৮০ রানে অ্যাডাম জাম্পার বলে অ্যাগারকে ক্যাচ দেন।

বাকিটা অ্যাগার শো। নিজের দ্বিতীয় ও ইনিংসের ১৩তম ওভারে মাত্র ২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন এই স্পিনার। পরের ওভারে আরও একটি উইকেট এবং শেষ ওভারে দুজন ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরান অ্যাগার। সোধির শেষ উইকেটটি কেন রিচার্ডসন নেন। নিউ জিল্যান্ডের দ্বিতীয় সেরা ৩৮ রান করেন ডেভন কনওয়ে।

৪ ওভারে ৩০ রান দিয়ে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন অ্যাগার। দুটি পান মেরেডিথ। শুক্রবার ওয়েলিংটনে হবে সিরিজের চতুর্থ ম্যাচ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com