1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

সাংবাদিক নির্যাতন বন্ধের দাবীতে বান্দরবানে মানববন্ধন

  • আপডেট টাইম :: বুধবার, ৩ মার্চ, ২০২১

এন এ জাকির, বান্দরবান : নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’পক্ষের গোলাগুলিতে সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যার প্রতিবাদে বান্দরবানে মৌন মিছিল ও মানববন্ধন করেছেন কর্মরত সাংবাদিকরা। বুধবার (৩ মার্চ) সকাল ১০টায় বান্দরবান প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা ডিজিটাল নিরাপত্তা আইনের স্বীকার হচ্ছে বেশি। এছাড়াও রয়েছে আইন ও মামলার ভয়। সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের দেয়া হচ্ছে হুমকি। হত্যা ও হামলার ঘটনাও ঘটছে অহরহ। এটি একটি দেশের জন্য শুভকর নয় বলে জানান বক্তারা।
এসময় সারাদেশে সাংবাদিকদের উপর হামলা ও হত্যার ঘটনাগুলো সুষ্ঠু তদন্তের দাবির সাথে সাথে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মংসানু মার্মা, প্রেস ইউনিটির সভাপতি আলাউদ্দিন শাহারিয়ার, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, আরটিভি প্রতিনিধি শাফায়েত হোসেনসহ, বান্দরবানের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com