1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ফুলবাড়ীতে ভোক্তা অধিকার বিরোধী অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম :: বুধবার, ৩ মার্চ, ২০২১

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কর্তৃক বাজার তদারকি অভিযানে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে ফুলবাড়ী বাজারের কালীবাড়ী রোড, বাজার রোড, বাজার মসজিদ রোডসহ শহরের বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ রুমি বেগম। এসময় পণ্যের মান, উৎপাদনের পরিবেশ, মূল্য, সঠিক ওজনসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়।

অভিযান চলাকালে কালীবাড়ী রোডের নকশা জুয়েলার্সকে ১৮/২১ ক্যারেট সোনাকে ২২ ক্যারেট বলে বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা, বাজার রোডে অবস্থিত ভাই ভাই ওয়েল মিলকে অস্বাস্থ্যকর পরিবেশে তেল প্রস্তুত করায় একই আইনের ৪৩ ধারায় ১০ হাজার টাকা এবং একই কারনে ও একই ধারায় অর্থী ওয়েল মিলকে ৫ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ রুমি বেগম বলেন, ভোক্তাদের অধিকার সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজকের এই বাজার তদারকি অভিযান পরিচালনা করা হচ্ছে। ব্যবসায়ী এবং ভোক্তা উভয়কে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে লিফলেট ও বিতরণ করা হয়। এই অভিযানে আইন-শৃঙ্খলাসহ সার্বিক সহযোগিতা প্রদান করেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দিনাজপুর-১৩ এর সদস্যবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com