1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীর দুই নেতাকে নিয়ে সরগরম ফেসবুক

  • আপডেট টাইম :: বুধবার, ৩ মার্চ, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : নালিতাবাড়ীর দুই আওয়ামী লীগ নেতা কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটিতে স্থান লাভ করায় সরগরম হয়েছে হালের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। উপ-কমিটিতে স্থান পাওয়া নেতারা হলেন বরেণ্য রাজনীতিবিদ কৃষিবিদ বদিউজ্জামান বাদশা ও তরুণ রাজনীতিবিদ গোপাল চন্দ্র সরকার।
দলীয় সূত্রমতে, গেল সপ্তাহে বরেণ্য রাজনীতিবিদ ও কৃষিবিদ আলহাজ্ব বদিউজ্জামান বাদশা কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য পদ লাভ করেন। নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বদিউজ্জামান বাদশা বাকৃবি ছাত্রলীগের সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন এর সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে বাকৃবি এলামনাই এসোসিয়েশন এর কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির সভাপতিসহ বহু সামাজিক প্রতিষ্ঠানে বিভিন্ন দায়িত্ব পালন করছেন তিনি।
অন্যদিকে গোপাল চন্দ্র সরকার নালিতাবাড়ী পৌর পরিষদের প্রথম নির্বাচিত ও সাবেক ৪নং ওয়ার্ড কাউন্সিলর, প্রেসক্লাব নালিতাবাড়ী’র প্রায় দেড় যুগের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক সংবাদের প্রতিনিধি, বর্তমান হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্যপরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, ঢাকাস্থ প্রয়াত সাংবাদিক বজলুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এবং ঢাকাস্থ বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার আপ্যায়ন সম্পাদকের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি’র আস্থাভাজন প্রতিনিধি হিসেবে রয়েছে তার খ্যাতি।
বদিউজ্জামান বাদশা তথ্য ও গবেষণা উপ-কমিটিতে স্থান লাভের পর তার অনুসারী নেতাকর্মীরা ফেসবুকসহ নানা মাধ্যমে এমনকি প্যানা দিয়ে অভিনন্দন জানিয়েছেন। আগামী ৫ মার্চ শুক্রবার নালিতাবাড়ী শহরের শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজন করা হয়েছে বিশাল গণসংবর্ধনার।
অন্যদিকে গোপাল চন্দ্র সরকার ত্রাণ ও সমাজকল্যান উপ-কমিটিতে সদস্য হিসেবে স্থান লাভ করায় তাকে নিয়েও চলছে তুলকালাম। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যম এমনকি অনেকেই প্যানা করে অভিনন্দনের জোয়ারে ভাসাতে শুরু করেছেন।
সবমিলে বরেণ্য ও প্রবীণ রাজনীতিবিদ বদিউজ্জামান বাদশা এবং তরুণ রাজনীতিবিদ গোপাল চন্দ্র সরকারের এ প্রাপ্তির পর অনেকটাই উচ্ছসিত আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। এ জন্য তারা সংশ্লিষ্ট কমিটির প্রধানসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অভিনন্দন জানিয়েছেন, জানাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com