1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায় রয়টার্সের প্রতিবেদন: মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’ চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ফিনিশিং ব্যর্থতায় জিরোনার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল রিয়াল মাদ্রিদ বোর্ড ফি আত্মসাৎ, ৯২ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় যারা আম কুড়াতে গিয়ে জিওপি নেতার নেতার মারধর, হাসপাতালে দুই শিশু পরীক্ষার হলে এআই দিয়ে উত্তর মিলাতে গিয়ে ধরা চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

মিয়ানমারে রক্তক্ষয়ী এক দিন, নিহত ৩৮

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ জানিয়েছে বুধবার (৩ মার্চ) মিয়ানমারে সামরিক সরকারের বিরুদ্ধে চলমান শান্তিপূর্ণ বিক্ষোভে গুলিবর্ষণে ৩৮ জন নিহত হয়েছে। যা দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর একদিনে সর্বোচ্চ। খবর আল জাজিরা ও বিবিসি’র।

সে কারণে বুধবার দিনটিকে মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের দূত ক্রিস্টিন শ্রেনার বার্গনার রক্তক্ষয়ী দিন হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ‘আজ আমি আতঙ্কজনক ও অসহনীয় ভিডিও ক্লিপস দেখেছি। একটাতে দেখা গেছে পুলিশ একজন স্বেচ্ছাসেবী স্বাস্থ্যকর্মীকে বেদম প্রহার করছে। এ সময় অবশ্য তাদের কাছে কোনো অস্ত্র ছিল না। আর একটিতে দেখা গেছে বিক্ষোভকারীদের খুব কাছ থেকে গুলি করছে পুলিশ। এক মিটারের চেয়েও কম দূরত্ব থেকে। ঘটনাস্থলেই সম্ভবত তার মৃত্যু হয়েছে। যদিও আটক ওই ব্যক্তি কোনো বিরোধিতা করেননি।’

বিভিন্ন স্থান থেকে পাওয়া ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা থেকে জানা যায় যে, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ সমাবেশে হঠাৎ গুলিবর্ষণ করতে শুরু করে নিরাপত্তাবাহিনী। তারা কাঁদানে গ্যাস ও রাবার বুলেটের পাশাপাশি তাজা বুলেটও ছোড়ে। বুলেট ছোড়ার আগে কেউ কেউ বলছে কোনো রকম হুঁশিয়ারি কিংবা সতর্কবার্তাও দেয়নি পুলিশ। আবার কেউ কেউ বলছে হালকা সতর্কবার্তা দিয়েই গুলি করতে শুরু করে জান্তা সরকারের স্বশস্ত্র বাহিনী। তাতে ৩৮ জনের মৃত্যু হয়। এদিন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ২০০ জন।

এর মধ্য দিয়ে ১ ফেব্রুয়ারি থেকে সামরিক সরকার বিরোধী বিক্ষোভে স্বশস্ত্র বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা ৫০ ছাড়ালো।

\

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com