1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নালিতাবাড়ীতে জামায়াতের সুধী সমাবেশ ও মতবিনিময় সভা

  • আপডেট টাইম :: রবিবার, ২১ জুন, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২০জুন) উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চুরা এলাকার ১নং ওয়ার্ডে এই আয়োজন করা হয়।

পোড়াগাঁও ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মাওলানা খালিদ সাইফুল্লাহ এর সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা শাখার সহকারী সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া। তিনি তাঁর বক্তব্যে জনকল্যাণমূলক, সুশাসনভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সচেতন নাগরিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা জামায়াতের সেক্রেটারি আরিফ রাব্বানী, নয়াবিল ইউনিয়ন জামায়াতের আমির ডা. জয়নাল আবেদীন, ২নং নন্নী ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাফেজ আরিফুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা স্থানীয় সরকারের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে এলাকার সার্বিক উন্নয়ন, জনগণের প্রত্যাশা এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।

মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে এলাকার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উপস্থিত ব্যক্তিদের মতামত গ্রহণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com