1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শ্রীবরদীতে নবনির্মিত উপজেলা প্রশাসনিক ভবন উদ্বোধন

  • আপডেট টাইম :: রবিবার, ২১ জুন, ২০২৬

শ্রীবরদী, শেরপুর: শেরপুরের শ্রীবরদী উপজেলায় নবনির্মিত উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল আহসান, উপজেলা প্রকৌশলী মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, বালিজুরী রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া, সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন অতিথিরা। এ সময় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল একটি জলপাই গাছের চারা এবং জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন একটি নিম গাছের চারা রোপণ করেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় ৬ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট প্রশাসনিক ভবন ও একটি আধুনিক হলরুম নির্মাণ করেছে। সংশ্লিষ্টরা জানান, নতুন ভবনটি চালু হওয়ায় উপজেলা প্রশাসনের কার্যক্রম পরিচালনা এবং নাগরিক সেবা প্রদান আরও সহজ ও গতিশীল হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com