1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

মেট্রোরেলের জন্য রেলকোচের প্রথম চালান পাঠিয়েছে জাপান

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ মার্চ, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : ঢাকার মেট্রোরেল প্রকল্পের জন্য রেলকোচ পাঠানো শুরু করেছে জাপানের কাওয়াসাকি হেভি ইন্ড্রাস্ট্রিজ। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, জাপানের কোবে বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে প্রথম ধাপে ২৪টি রেলকোচ পাঠানো হয়েছে। ঢাকা ম্যাস ট্র্যানজিট কোম্পানি লিমিটেডের কাছে এই কোচগুলো হস্তান্তর করা হবে।

জাপানি প্রতিষ্ঠান মিতসুবিশি ও কাওয়াসাকি যৌথভাবে ২৪টি ট্রেনের জন্য ১৪৪টি রেলকোচ সরবরাহের আদেশ পেয়েছিল। এর জন্য ৩৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের চুক্তি হয়েছিল।

প্রথম ট্রেনটি ঢাকায় পৌঁছবে আগামী এপ্রিলে। পরীক্ষামূলক চালানোর পর ২০২২ সালের মার্চ থেকে যাত্রা শুরু করবে মেট্রোরেল।

নিক্কেই জানিয়েছে, রেলকোচগুলো হালকা ও টেকসই স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি করা হয়েছে। এগুলোর ভেতরে ও বাইরে ক্যামেরা বসানো হয়েছে। প্রত্যেকটি কোচেই বড় আকারের দুটি করে এয়ারকন্ডিশন যুক্ত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com