1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

বাংলাদেশের সাফল্যে খুশি ভারত

  • আপডেট টাইম :: শনিবার, ৬ মার্চ, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : সম্প্রতি স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের জন্য জাতিসংঘের সুপারিশ লাভ করেছে বাংলাদেশ।  প্রতিবেশি দেশের এ সাফল্যে খুশি ভারত। এছাড়া বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখার কথা বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতে সংবাদমাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইনের খবরে বলা হয়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব শুক্রবার (৫ মার্চ) এক ব্রিফিংয়ে বলেছেন, সম্প্রতি ঢাকায় এক যৌথ সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের ভূয়সী প্রশংসা করেছেন।

সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ঢাকা সফর করেন

তিনি বলেন, এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণে আমরা খুশি।  প্রতিবেশি দেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখব।

উল্লেখ্য, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বৃহস্পতিবার (৪ মার্চ) ঢাকায় পৌঁছান। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এস জয়শঙ্কর বলেন, বাংলাদেশ  ভারতের সত্যিকারের বন্ধু।  দুই দেশের মধ্যে সম্পর্ক এমন জায়গায় দাঁড়িয়েছে যে, এখন এমন কোনো ইস্যু নেই যে উভয় দেশের মধ্যে আলোচনা হতে পারে না।

জয়শঙ্কর বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে উভয় দেশের সব সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে।

দ্য হিন্দু বিজনেস লাইনে প্রকাশিত প্রতিবেদন

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় আসছেন জানিয়ে তিনি বলেন, করোনাভাইরাসের পরবর্তী সময়ে মোদির এটাই প্রথম বিদেশ সফর।

এর আগে জয়শঙ্কর উন্নয়নশীল দেশের স্ট্যাটাস পাওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘বাংলাদেশ সম্পূর্ণ নিজের কাজ ও যোগ্যতায় এটি (এলডিসি) অর্জন করেছে।  যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকবে ভারতে। আর দুই দেশের মধ্যে উন্নয়নকে কেন্দ্র করে অনেক সম্ভাবনা আছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com