1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

যশোরের মৃত যুবকের পরিচয় পাওয়া গেছে 

  • আপডেট টাইম :: শনিবার, ৬ মার্চ, ২০২১

যশোর : যশোর অভয়নগরের ধোপাদি গ্রামে বাগানে গাছের সাথে হাত-পা ও মুখ বাঁধা অজ্ঞাত মৃত যুবকের লাশের পরিচয় পাওয়া গেছে। গত ৩ মার্চ সকাল ১০টায় স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে অভয়নগর থানা পুলিশকে জানালে পুলিশ লাশটি উদ্ধার করে দুপুর ২ টা পর্যন্ত লাশটির পরিচয় পাওয়া যাচ্ছিল না। পরে লাশটি পরিচয় পাওয়া যায়।

পুলিশ ও মৃতের স্বজনদের সুএে জানা যায়, মৃত যুবকের নাম মোঃ আলমগীর হোসেন এবং তার বয়স (৩০)। সে নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড (বৌ বাজার) এলাকার মৃত শামসুর রহমানের পুত্র। সে রং মিস্ত্রীর কাজের পাশাপাশি বিভিন্ন প্রোগ্রামের নাচ গান করতেন।
মৃতের বড় ভাই মোঃ শাহ-আলম জানায়, প্রচুর নির্যাতনের তার চেহারা বিকৃত হওয়ার কারনে তাকে সনাক্ত করতে এত সময় লেগেছে।
এসময় তিনি আরও বলেন, গতকাল রাতে কেউ একজন আমার ভাইকে ফোন দিয়ে ডেকে নেয়। রাতে বাসায় না ফিরে পরিবারে অন্য সদস্যের কাছে ফোন দেয়। কিন্তু ফোন রিসিভ করলে কোন কথা বলেনি। সকাল থেকে আমরা তাকে খুজতে থাকি। কিন্তু তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে একটি লাশ পাওয়া গেছে এমন সংবাদ পেয়ে থানায় গিয়ে দেখি এটা আমার ছোট ভাই।
অভয়নগর থানার এস আই শাহ আলম বলেন, লাশটি পোস্টমর্টেম এর জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে সন্দেহভাজনদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com