1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নকলায় ফুল দিয়ে আসামি বরণ!

  • আপডেট টাইম :: রবিবার, ৭ মার্চ, ২০২১

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় হাতকড়ার বদলে আসামিক গোলাপ ফুল দিয়ে বরণ করে নিয়েছে থানা পুলিশ। স্বেচ্ছায় আত্মসর্মপনের পর উপজেলার চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রে রোববার (৭মার্চ) ভোরে পরোয়ানাভুক্ত আসামী স্বামী-স্ত্রীকে ফুল দিয়ে বরণ করা হয়।
পুলিশ জানায়, উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বাছুর আগলা গ্রামের লালমন মিয়া ও তার স্ত্রী লুৎফন বেগম প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার ফলে একটি মামলার আসামি হয়। এরপর আদালত থেকে তাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হলে সম্ভাব্য স্থানে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পরে নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান ও তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বিট পুলিশিং ও পথসভার মাধ্যমে আসামিদের আত্মসমর্পণে উদ্বুদ্ধ করেন। এর ফলে রবিবার ভোরে লালমন মিয়া ও তার স্ত্রী লুৎফন বেগম স্বেচ্ছায় চন্দ্রকোনা তদন্ত কেন্দ্রে আত্মসমর্পণ করেন। পরে হাতকড়া ছাড়াই উভয়কে আদালতে সোপর্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com